খুঁজুন
, ,
বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

লোহাগাড়ায় মুঠোফোন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

লোহাগাড়ায় মুঠোফোন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়া · ২৩ নভেম্বর ২০২৬, ২৩:০৮

চট্টগ্রামের লোহাগাড়ায় মুঠোফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ আশেক (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বটতলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আহত মোহাম্মদ আশেক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমত আলী মুন্সিপাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে বটতলী কাঁচাবাজার এলাকায় মুঠোফোন নিয়ে বিরোধের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশেক গুরুতর আহত হন।

আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়ার সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, মুঠোফোনসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ফটিকছড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও