খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
জাতীয়

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৩, ১৪:২২

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসকের নাম শরিফা বিনতে আজিজ (২৭)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শরিফার মামা আবিদ হাসান জানান, শরিফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শরিফা ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

জাতীয় থেকে আরও