খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
খেলাধুলা

মাঠে গড়াচ্ছে কাবাডির লড়াই, প্রস্তুতি শুরু

মাঠে গড়াচ্ছে কাবাডির লড়াই, প্রস্তুতি শুরু
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১৫:০৬

চট্টগ্রাম মহানগরে শিগগিরই শুরু হচ্ছে কাবাডির লড়াই। দেশের জাতীয় খেলার এই আসরে মাঠ মাতাবে কিশোরী আর তরুণ খেলোয়াড়েরা।

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে নারী অনূর্ধ্ব-১৬ এবং পুরুষ অনূর্ধ্ব-২০ বিভাগে হবে সংস্থার প্রথম কাবাডি টুর্নামেন্ট। এর প্রস্তুতি নিয়ে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সংস্থার কার্যালয়ে সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাবাডি কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলু। সঞ্চালনা করেন কমিটির সম্পাদক মো. হারুন অর রশীদ।

সভায় টুর্নামেন্টের উপবিধি, বাজেট, মাঠ ও রেফারি কোর্সসহ বিভিন্ন উপকমিটি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান ও মোহাম্মদ ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. নওশাদ আলম চৌধুরী এবং নির্বাহী সদস্য মো. সেকান্দর কবির, মাহাবুব আলম মুকুল, মনরঞ্জন সাহা, মনোতষ ঘোষ ও রাকিব মাহামুদ।

কাবাডি কমিটির পক্ষে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক রেফারি শাহ্ জালাল উদ্দিন, মো. সাইফুল আলম খান ও মো. সাইফুল্লাহ চৌধুরী। যুগ্ম সম্পাদক মো. মুশফিকুর রহিম আরমান, মজিবুর রহমান ও আশরাফুল হোসেন মুক্তারও বক্তব্য দেন।

এ ছাড়া কমিটির সদস্য সজিব বিকাশ টুটুল, এম এ মুসা বাবুল, আমাতুল খায়ের সেতু, মো. নাসির, মো. জহির, আবসার উদ্দিন, মাহাবুব আলম রাজীব, সাজেদুল আলম মিল্টন, এম এ আউয়াল, মো. মোশারফ হোসেন, মো. আব্বাস, আইনুল কবির জিতু, জনি দাশ, টিটন খিমাঙীরী, রোকসানা বেগম, মো. মেহেদী হাসান রুবেল, ইয়াসিন আরাফাত ও মারিয়া মিজানসহ অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

তবে টুর্নামেন্ট কবে এবং কোন মাঠে শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

খেলাধুলা থেকে আরও