বাঁশখালীর ‘পঙ্গু সেতু’: নিচে দাঁড়ালেই দেখা যায় আকাশ
সেতুর নিচে দাঁড়িয়ে মাথা তুললে চোখে পড়ে খোলা আকাশ। কথাটি কোনো কবির নয়। বাঁশখালীর মৎস্যজীবী নুরুল হুদার। জলকদর খালের ওপর দাঁড়িয়ে থাকা পুঁইছড়ি-ছনুয়া বেইলি সেতুর দিকে…

সেতুর নিচে দাঁড়িয়ে মাথা তুললে চোখে পড়ে খোলা আকাশ। কথাটি কোনো কবির নয়। বাঁশখালীর মৎস্যজীবী নুরুল হুদার। জলকদর খালের ওপর দাঁড়িয়ে থাকা পুঁইছড়ি-ছনুয়া বেইলি সেতুর দিকে…
বাঁশখালীর জলদি মিয়ার বাজার। শুক্রবার বিকেলে চার বছরের অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিলেন জেলে মোজাম্মেল হক। সঙ্গে ছিল দুই বছরের ছোট মেয়েটিও, গায়ে সামান্য জ্বর। বাবা-মা…
পাঁচটি দিন কেটে গেছে। দিন গড়িয়ে রাত নেমেছে, রাত পেরিয়ে আবার সকাল এসেছে। কিন্তু ঘরে ফেরেনি দুই কিশোর।
‘সকাল ১০টার মধ্যে টাকা না পাঠালে তোর ছেলেকে মেরে ফেলব।’ ফোনের এপাশে তখন এক অসহায় বাবা। সন্তানের প্রাণ ভিক্ষা চেয়ে অনুনয় করেছিলেন, ‘আমরা গরিব মানুষ। এত…
বাঁশখালীর সাতটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় বসেছিলেন ১ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ৮ জনই পাস করতে পারেননি। অর্থাৎ প্রতি দশজনে প্রায়…
আমার প্রতিবেদনের শুরু হয় মাঠ থেকে। সরকারি দপ্তরের তালাবদ্ধ দরজা, নদীর বুকে চলা অবৈধ ড্রেজার, ৩০ টাকার সরকারি সেবায় খামারির ৫০০ টাকা খরচ, এসব নিজের চোখে দেখি, নথি মিলিয়ে দেখি, তারপর লিখি।
সরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ভূমি দখল ও পরিবেশ ধ্বংস আমার কাজের মূল জায়গা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ও নাগরিক ভোগান্তির খবরও লিখি, কারণ এগুলোও শেষ পর্যন্ত সুশাসনেরই প্রশ্ন।
আমার কাছে একটি প্রতিবেদনের সফলতা মাপা হয় তার ফল দিয়ে। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনিয়ম নিয়ে প্রতিবেদনের পর দায়িত্বশীল কর্মকর্তাসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিনই উপজেলা প্রশাসন সাতটি স্থানে অভিযান চালিয়ে ৬৮টির বেশি ড্রেজার ধ্বংস করেছে।
২০১৫ সালে ‘সাপ্তাহিক আলোকিত বাঁশখালী’ দিয়ে আমার সাংবাদিকতার শুরু। এক দশকের বেশি সময় ধরে বাঁশখালীর মানুষের কথা লিখে চলেছি। এর মধ্যে একুশে পত্রিকা ও দৈনিক খোলা কাগজসহ একাধিক স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কাজ করেছি।
বর্তমানে বাংলার পত্রিকা, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও দৈনিক সময়ের আলোয় কাজ করছি।
কোনো তথ্য, নথি বা প্রতিবেদনের বিষয়ে কিছু জানাতে চাইলে যোগাযোগ করুন।