খুঁজুন
, ,
বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

লোহাগাড়ায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক আহত

লোহাগাড়ায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক আহত
নিজস্ব প্রতিবেদক
লোহাগাড়া · ২৪ নভেম্বর ২০২৬, ২০:৪২

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত দুই চালকের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুই চালক আহত হন।

এর মধ্যে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ রাসেল মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: লোহাগাড়ায় মুঠোফোন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও