রামুতে ট্রেনের ধাক্কায় আহত তানিয়ার মৃত্যু, একই পরিবারে নিহত ৫

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত তানিয়া সুলতানা মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাতটার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত শুক্রবারের ওই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন প্রাণ হারালেন।
নিহত তানিয়া সুলতানা দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেলের স্ত্রী।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের চারজনের মৃত্যু হয়।
ওই দিন নিহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত, তিন বছর বয়সী শিশু সাহিল এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।
দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ওই ঘটনায় তানিয়া সুলতানাসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত তানিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত





আপনার মতামত লিখুন