খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
সারাদেশ

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ, পর্যটকের মৃত্যু

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ, পর্যটকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ · ২৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৫

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে দ্বীপটিতে এ ঘটনা ঘটে। ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।

সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁর আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত সমস্যা ছিল।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম বলেন, ‘দুপুরে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইব্রাহিম। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আমরা তিন বন্ধু একসঙ্গে ঘুরতে এসেছিলাম। কিন্তু বন্ধুর মরদেহ নিয়ে ফিরতে হবে, তা কখনো ভাবিনি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি জানতে তিনি খোঁজখবর নিচ্ছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট মার্টিন সৈকতে ছাত্রদল নেতাদের বাইক শোডাউন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও