খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
সংবাদ

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে সমবায় দিবস উদযাপন

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে সমবায় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১৪:৩৪

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবন হলরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে জেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্য।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এবং জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক অনিল বরণ চাকমা বক্তব্য দেন।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমবায় দিবসের কর্মসূচি শুরু হয় এবং উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সমবায় মেলা উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সংবাদ থেকে আরও