খুঁজুন
, ,
রবিবার, ৮ই নভেম্বর ২০২৬
সংবাদ

সীতাকুণ্ডে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

সীতাকুণ্ডে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১৯:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে।

শনিবার ও রবিবার উপজেলার ভাটিয়ারী ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং স্থানীয় উপজেলা প্রশাসন। প্রশিক্ষণে মূলত দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকদের করণীয়, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং উদ্ধার তৎপরতায় কার্যকর ভূমিকা রাখবেন, যা দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সহায়ক হবে।

ভাটিয়ারী ইউনিয়ন সিপিপির টিম লিডার জাফরউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিট টিম লিডার মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন এবং উপজেলা টিম লিডার মোহাম্মদ শাহাজাহান।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সংবাদ থেকে আরও