খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
সংবাদ

‘ঐক্যের টানে’ চট্টগ্রামে ইছাখালীবাসীর মিলনমেলা

‘ঐক্যের টানে’ চট্টগ্রামে ইছাখালীবাসীর মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
মিরসরাই · ১১ নভেম্বর ২০২৬, ১০:০২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের যেসব বাসিন্দা শহরে অবস্থান করছেন, তাঁদের নিয়ে একটি মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মূলত ইছাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

‘ঐক্যের টানে, হৃদয়ের বন্ধনে’ স্লোগান নিয়ে মঙ্গলবার আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হক মঞ্জু বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত ইউনিয়ন গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দলের স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইছাখালীবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের আগ্রহের কথা তুলে ধরেন মঞ্জুরুল হক মঞ্জু।

এ সময় তিনি মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করেন।

আয়োজকেরা জানিয়েছেন, শহরে বসবাসরত ইছাখালীবাসীর মধ্যে যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ইউনিয়নের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সংবাদ থেকে আরও