সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হারমানপ্রীতের আচরণে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব, কঠোর শাস্তির দাবি

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

ভারত-বাংলাদেশ নারী ক্রিকেটারদের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে দু’দিন হলেও, শেষ ওয়ানডে ম্যাচে হারমানপ্রীত কৌরের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে, ম্যাচশেষে আম্পায়ারদের নিয়ে তাচ্ছিল্য করে এবং বাংলাদেশ দলকে বিদ্রুপ করে তিনি ক্রিকেট বিশ্বকে তেঁতিয়ে তুলেছেন।

এমনকি ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল হারমানপ্রীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তিনি হারমানপ্রীতের আচরণকে ‘পীড়াদায়ক’ আখ্যা দিয়ে বলেন, ‘বাংলাদেশ মেয়েদের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল পীড়াদায়ক। সে খেলার চেয়ে বড় নয়। ভারতের ক্রিকেটের জন্য সে দুর্নাম বয়ে এনেছে। ওর বিরুদ্ধে বিসিসিআইয়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া উচিত।’

ভারতীয় দলের সাবেক অধিনায়ক আনজুম চোপড়াও হারমানপ্রীতের আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘রাগ কমার পর সে যখন শান্ত হবে, আমি নিশ্চিত, অসন্তুষ্টি প্রকাশে যে ওর আরো সচেতন হওয়া দরকার, সেটা নিজেই বুঝবে। অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই। কিন্তু কিভাবে আর কখন করবে, সেটা দেখতে হবে। কথা বলার সময় শব্দচয়নে ওর আরো যত্নশীল হওয়া উচিত।’

শুধু ক্রিকেট সংশ্লিষ্টরাই নয়, অনেক ভারতীয় সমর্থকও হারমানপ্রীতের অভব্য আচরণের জন্য কঠোর শাস্তি চান। যদিও ম্যাচ রেফারি চার ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছেন, তবে অনেকেই এই শাস্তিতে সন্তুষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

হারমানপ্রীতের আচরণে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব, কঠোর শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৩, ১২:২২