সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ: সাকিব

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপ ২০২৩ নিয়ে তার পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেছেন। তিনি জানান, এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। অতীতের অভিজ্ঞতা ও রেকর্ড অনুযায়ী শ্রীলঙ্কার উইকেটে ব্যাটসম্যানরা বেশি রান করেন, তাই এইবারও বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে বাংলাদেশ দল এই কঠিন পরিস্থিতির জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে।

সাকিব বলেন, “আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এর আগেও আমরা এশিয়া কাপে ভালো খেলেছি, এবারও ভালো খেলতে চাই।”

২৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য এখন এশিয়া কাপ। আমরা আপাতত অন্য কিছু ভাবছি না। এশিয়া কাপ শেষ হলে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করবো। আরও সংক্ষিপ্ত করে বললে, আমাদের লক্ষ্য আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে জয় নিশ্চিত করা।”

সাকিব আরও বলেন, “আমাদের প্রথমে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। তাই প্রথম দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এশিয়া কাপে ভালো খেললে বিশ্বকাপেও ভালো খেলবো, এমন কোনো নিশ্চয়তা নেই। আবার এশিয়া কাপে খারাপ খেললে বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা শেষ হয়ে যাবে, এমনও নয়। এই দুই টুর্নামেন্টের পরিস্থিতি ভিন্ন, তাই এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনার কিছু নেই।”

এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল আগামীকাল, রোববার, শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ: সাকিব

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৩, ১০:১৮