খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
এস এম আক্কাছ

এস এম আক্কাছ

তিন দশক ধরে ফটিকছড়ির মাঠে আছি, ক্ষমতার কাছে প্রশ্ন নিয়ে।

সর্বশেষ লেখা

৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মরুর ‘সাম্মাম’ এখন ধুরুং নদীর চরে

ধুরুং নদীর চরে একসময় চাষ হতো আলু, মূলা আর বেগুন। মৌসুম এলে নানান সবজিতে ভরে উঠত চরের মাটি। সেই চরে এবার ভিন্ন দৃশ্য। মালচিং পেপারে ঢাকা…

এস এম আক্কাছ
৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষ কেন একে অপরের মুখোমুখি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে হেঁয়াকো বাজারে এই ঘটনার পর রোববার দুপুর পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। উত্তর…

এস এম আক্কাছ
৬ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ছুটির দিনে স্কুলঘর যখন হয়ে উঠল হাসপাতাল

আড়াই বছর ধরে চোখে ঝাপসা দেখেন সত্তরোর্ধ্ব বেগমা খাতুন। দূরের কিছু ঠাহর করতে পারেন না, কাছের জিনিসও অস্পষ্ট লাগে। শুক্রবার সকালে শাহনগর গ্রাম থেকে তিনি এসেছিলেন…

এস এম আক্কাছ
২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

স্বপ্ন রেখে গেলেন লিয়াকত মুন্সি, মসজিদ গড়ছে গ্রাম

ফেনুয়াবিলের পূর্ব টিলাপাড়ায় নামাজ পড়ার জায়গা বলতে ছিল একটি পুরোনো, জরাজীর্ণ ইবাদতখানা। গ্রামের বিশাল এলাকাজুড়ে কোনো জামে মসজিদ নেই। এই অভাব নিয়ে ভাবতেন গ্রামের প্রবীণ লিয়াকত…

এস এম আক্কাছ
১ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

হুমকিতে চাকরি ছাড়তে চান ফটিকছড়ির ‘ভালো ডাক্তার’

তিন বছরের ছেলেটা ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাবা আব্দুস সালাম তাকে নিয়ে এসেছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খুঁজছিলেন একজন নির্দিষ্ট চিকিৎসককে। তাঁকে না পেয়ে সেদিন ফিরে যেতে…

এস এম আক্কাছ

পরিচিতি

যা নিয়ে লিখি

ত্রিশ বছরের বেশি সময় ধরে ফটিকছড়িতে সাংবাদিকতা করছি। এই দীর্ঘ পথে দেখেছি, মফস্বলে ক্ষমতাবানদের ঘিরে তোষামোদের একটা বলয় তৈরি হয়। সাংবাদিকের কাজ সেই বলয়ের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করা। আমি সেই কাজটাই করে এসেছি, কারও তাঁবেদারি না করে, মাঠে থেকে।

মফস্বলের দুর্নীতি, অনিয়ম, জনসেবার ঘাটতি আর নানা অসংগতি আমার প্রতিবেদনের মূল বিষয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে গড়ে প্রায় ৪৮৫ জন রোগী আসেন, অথচ জনবল ৩১ শয্যার হাসপাতালের। কোটি টাকার সেতু আটকে আছে দুটি পিলারে। সরকারি প্রকল্পের তালিকায় নাম না থাকলেও সুবিধা পৌঁছে যায় অন্যের ঘরে। এসব অসংগতি মাঠে গিয়ে দেখি, নথি মিলিয়ে দেখি, তারপর লিখি।

সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথাও লিখি। ঢলে ফসল হারানো কৃষক, পাহাড়ি পথ পেরিয়ে পড়তে যাওয়া শিক্ষার্থী, অবসরের পরও ক্লাস নেওয়া শিক্ষক, এঁদের গল্পেই ধরা পড়ে ফটিকছড়ির আসল চেহারা।

পেশাগত পটভূমি

১৯৯৫ সালের মার্চে ‘মাসিক ফটিকছড়ি’ নামের একটি স্থানীয় পত্রিকায় আমার লেখালেখির হাতেখড়ি। এরপর তিন দশকে কাজ করেছি জাতীয় দৈনিক প্রথম আলো, সমকাল, আজকের পত্রিকা, সময়ের আলো এবং চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম মঞ্চ, ঈশানসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকায়।

প্রথম আলোতে কর্মরত অবস্থায় অন্তত ১০ বার সাংবাদিকতা ও মোজো (মোবাইল) সাংবাদিকতার প্রশিক্ষণ নিয়েছি। ঢাকা ও চট্টগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণে চারবার অংশ নিয়েছি।

সাংগঠনিক দায়িত্ব

○ জ্যেষ্ঠ সহসভাপতি, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব

○ সাবেক সাধারণ সম্পাদক, নাজিরহাট প্রেসক্লাব

○ সাবেক সভাপতি, ফটিকছড়ি সাংবাদিক সমিতি

পুরস্কার ও স্বীকৃতি

  • একুশে পত্রিকা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৬: পরপর দুইবার সেরা প্রতিনিধি
  • প্রথম আলোতে দুর্নীতি, অনিয়ম ও জনহিতকর প্রতিবেদনের জন্য একাধিকবার সম্মানী ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

যোগাযোগ

কোনো তথ্য, নথি বা প্রতিবেদনের বিষয়ে কিছু জানাতে চাইলে যোগাযোগ করুন।