খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে অটোরিকশা, আহত ১০

হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে অটোরিকশা, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ ১৩-৯৯৩০) বিপরীত দিক থেকে আসা অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশা দুটি সড়কের পাশের খাদে পড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে মো. রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১) ও রিংকুর (২২) আঘাত গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া আহত সিদরাতুল মোনতাহা (১৪), শামীমা আকতার (৩৪), শাহাব উদ্দীন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) এবং অটোরিকশাচালক ফয়সালকে (৩২) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন জানান, আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও