খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

লোহাগাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও প্রকাশ

লোহাগাড়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১৫:১০

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আকস্মিক ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরী মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে জড়ো হয়ে এই মিছিল বের করেন।

মিছিলটি কিছুক্ষণ সড়কে প্রদক্ষিণ করার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।

এদিকে, মহাসড়কে আকস্মিক এই মিছিলকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তবে মিছিলে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সংখ্যা বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও