খুঁজুন
, ,
শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফটিকছড়িতে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

ফটিকছড়িতে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি · ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪৭

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাজাহান (৪৬)।

এ ছাড়া একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ভূজপুর টিলাপাড়ার বাসিন্দা মো. ইমরান খান (৩২) এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ওয়াইশদিয়া এলাকার বাসিন্দা মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

ফটিকছড়ি থানা পুলিশের এসআই রাজীবের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও