খুঁজুন
, ,
রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টাল টেম্পো, নিহত চালক

মোটরসাইকেল বাঁচাতে গিয়ে উল্টাল টেম্পো, নিহত চালক
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী · ১৪ নভেম্বর ২০২৬, ২২:১৪

চট্টগ্রামের হাটহাজারীতে হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক কষলে টেম্পো উল্টে মো. সুমন (২৭) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে নাজিরহাটমুখী একটি সিএনজিচালিত টেম্পো (টিকটিকি) চালানোর সময় চালক সুমন এই দুর্ঘটনার শিকার হন।

জানা যায়, সামনে একটি মোটরসাইকেল চলে এলে দুর্ঘটনা এড়াতে গাড়িটি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তিনি।

এ সময় ব্রেক কষলে টেম্পোটি সড়কের ওপর উল্টে যায় এবং চালক নিজেই নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুর ইসলামের ছেলে।

তবে বর্তমানে তিনি পরিবারসহ হাটহাজারীর মির্জাপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের চারিয়া মুছার দোকানস্থ জনতা কনভেনশন হলের সামনে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টেম্পোটিকে পূর্ব-পশ্চিম অবস্থায় সড়কে পাওয়া যায়।

দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সেই সময় তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন এবং পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে বলে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও