খুঁজুন
, ,
সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ১৯:২১

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. পলাশ মেম্বার (৪৮) এবং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)।

পুলিশ জানায়, মো. পলাশ মেম্বার মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং মোহাম্মদ সাহাবউদ্দিন মিরসরাই থানার পরোয়ানাভুক্ত আসামি।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, শনিবার রাতে মিরসরাই থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন যুবলীগের মঘাদিয়া ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য মো. পলাশ মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে। একই রাতে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন: যাত্রীবেশে ঢাকায় অস্ত্র পাচারের চেষ্টা, মিরসরাইয়ে গ্রেপ্তার ২

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও