খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
সারাদেশ

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ১২ নভেম্বর ২০২৬, ০০:০৮

কক্সবাজারের চকরিয়ায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা মুজিবুল হক মুজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পাশাপাশি মুজিবুল হক চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (১১ নভেম্বর) রাত নয়টার দিকে চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার মুজিবুল হকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও এলাকায় অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে বলে ওসি উল্লেখ করেন।

মুজিবুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে জানিয়ে ওসি আরও জানান, বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও