উখিয়ায় গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ায় গোলাগুলির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন ওরফে মুন্না, আরফাত হোসাইন এবং আবু তাহের।
এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক এবং একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়।
এ ছাড়া ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসাও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, বুধবার বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার রাখা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন