খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা কপিল গ্রেপ্তার

উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা কপিল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
উখিয়া · ২৮ নভেম্বর ২০২৬, ২১:৫৪

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে কপিল উদ্দিন (২৭) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হলেও কোনো অস্ত্র পাওয়া যায়নি।

গ্রেপ্তার কপিল উদ্দিন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) উনুমং মারমার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে কপিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হলেও কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। এরপর গত ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই উনুমং মারমা তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছেন। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট মার্টিন সৈকতে ছাত্রদল নেতাদের বাইক শোডাউন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও