‘পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নে সরকার আন্তরিক’

খাগড়াছড়িতে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সার্কিট হাউস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। এতে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সদর সেনা রিজিয়নের কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, পুলিশ সুপার, মং রাজাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্বাস্থ্য, মৎস্য, কৃষি, ক্রীড়া, আইনশৃঙ্খলা ও চলমান সাজেক সংকটসহ স্থানীয় বিভিন্ন বিষয় উঠে আসে। এ ছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা ও চোরাগোপ্তা হামলা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে আন্তরিক। এ সময় বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: পাহাড়ে ৫০ বছরের সমস্যার জট এক দিনে খোলা সম্ভব নয়: পার্বত্যমন্ত্রী





আপনার মতামত লিখুন