সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বিচার বিভাগের নতুন মাইলফলক: সুপ্রিম কোর্ট পেল পৃথক সচিবালয়

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বিচার বিভাগের স্বাধীনতা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে।

এর মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থায় এক নতুন মাইলফলক সূচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। এর ফলে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দীর্ঘদিনের দাবিটি বাস্তবে রূপ পেল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও বাড়াতে প্রধান বিচারপতির উদ্যোগে গত বছরের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

ওই প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের আলোকে হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে পালনের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সে সময় প্রস্তাবের সঙ্গে অধ্যাদেশের খসড়া, নতুন সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস সংশোধনের সম্ভাব্য রূপরেখাও পাঠানো হয়েছিল।

অবশেষে এই অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ নিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বিচার বিভাগের নতুন মাইলফলক: সুপ্রিম কোর্ট পেল পৃথক সচিবালয়

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ২২:২৬