খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
এম মাঈন উদ্দিন

এম মাঈন উদ্দিন

দুই দশক ধরে চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইয়ের খবর লিখছি, করেরহাট থেকে সাহেরখালী।

সর্বশেষ লেখা

৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

টাকা দিয়েও ১১ বছর প্লটের অপেক্ষায় গ্রাহকেরা

সারা জীবনের সঞ্চয় আর পেনশনের টাকা দিয়ে এক টুকরো জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর কাদের চৌধুরী। স্বপ্ন ছিল, শেষ বয়সে সেখানে ছোট্ট একটি ঘর তুলবেন।…

এম মাঈন উদ্দিন
৬ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মহাসড়ক ঘিরে মাদকের রুট, ছয় মাসে ধরা পড়ল ৭২৩ জন

মহাসড়কের পাশের জনপদ, পাশেই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এই ভৌগোলিক সুবিধাই অপরাধীদের কাছে হয়ে উঠেছে বড় সুযোগ। মাদক, চোরাচালান, চুরি আর…

এম মাঈন উদ্দিন
৫ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

অসময়ের তরমুজ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য

তরমুজের ভরা মৌসুম পেরিয়ে গেছে অনেক আগে। তবু চট্টগ্রামের মিরসরাইয়ের মাঠে এখন তরমুজের ফলন। অসময়ে ফলানো এই তরমুজই এবার কৃষকের ঘরে লাভের আশা জাগিয়েছে। উপজেলার খৈয়াছরা…

এম মাঈন উদ্দিন
৫ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬০ কিলোমিটার যেন এক মৃত্যুপুরী

রাস্তাটা পার হলেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিন ছাত্রী। তাঁদের একজন মাইশা মুশফিরাত। হঠাৎ দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয় যাত্রীবাহী এক মিনিবাসকে। বাসটি…

এম মাঈন উদ্দিন
৩ নভেম্বর ২০২৬
মতামত

মাইশার ভাঙা চশমা প্রশ্ন করছে, সড়ক নিরাপদ কবে?

রাস্তার পাশে পাথরের ওপর পড়ে আছে একটি চশমা। কাচ ভেঙে চুরমার। ফ্রেমটা বেঁকে গেছে। একটু আগেও এই চশমার ভেতর দিয়ে পৃথিবী দেখছিলো দুটি চোখ। সেই চোখ…

এম মাঈন উদ্দিন

পরিচিতি

যা নিয়ে লিখি

বিশ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইয়ে সাংবাদিকতা করছি। করেরহাট থেকে সাহেরখালী, উপজেলার প্রতিটি প্রান্তে ছুটে বেড়াই খবরের খোঁজে। ক্ষমতাবানদের অনিয়ম নিয়ে লিখতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখে পড়েছি। তবু থামিনি।

মফস্বলের দুর্নীতি, অনিয়ম, জনসেবার ঘাটতি আর নানা অসংগতি আমার প্রতিবেদনের মূল বিষয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বিকল পড়ে আছে এক্সরে মেশিন। ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বছরে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল এখানে, অথচ কাজে গতি নেই। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের প্রায় ৬০ কিলোমিটার হয়ে উঠেছে মৃত্যুপুরী। এসব খবর মাঠে গিয়ে দেখি, হিসাব মিলিয়ে দেখি, তারপর লিখি।

সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথাও লিখি। পাহাড়ে বিদেশি ফল চাষে নীরব বিপ্লব, অসময়ে তরমুজ ফলিয়ে লাভবান কৃষক, পাহাড় আর সমুদ্রের হাতছানিতে পর্যটনের নতুন সম্ভাবনা। এসব খবরেই ফুটে ওঠে মিরসরাইয়ের আসল চেহারা।

পেশাগত পটভূমি

২০০৫ সালে ‘ধূমকেতু’ নামের একটি পত্রিকায় আমার সাংবাদিকতার হাতেখড়ি। এরপর দুই দশকে কাজ করেছি জাতীয় দৈনিক নয়া দিগন্ত, জাগো নিউজ, দৈনিক অর্থনীতি প্রতিদিন ও প্রতিদিনের সংবাদ, চট্টগ্রামের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এবং দৈনিক ফেনীর সময়সহ বিভিন্ন পত্রিকায়।

ঢাকা ও চট্টগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণে পাঁচবার অংশ নিয়েছি।

সাংগঠনিক দায়িত্ব

○ সাধারণ সম্পাদক, মিরসরাই প্রেসক্লাব
○ সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, মিরসরাই প্রেসক্লাব
○ সাবেক সভাপতি, মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

যোগাযোগ

কোনো তথ্য, নথি বা প্রতিবেদনের বিষয়ে কিছু জানাতে চাইলে যোগাযোগ করুন।