খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মিরসরাই · ৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অস্ত্র উদ্ধারের এই ঘটনায় ব্যক্তিগত অপরাধের দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেবে না বলে দলটির স্থানীয় পর্যায় থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ গ্রেপ্তারের পর মিরসরাইয়ে যুবদল নেতা রাশেদ বহিষ্কার

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবদল নেতার নাম নওশাদ আলম (৩৩)।
তিনি শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।

নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

মিরসরাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ডোমখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নওশাদ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন জানান, যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না।

কারও ব্যক্তিগত দায় দল নেবে না উল্লেখ করে তিনি জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও