খুঁজুন
, ,
সোমবার, ৯ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

‘কুত্তার বাচ্চা’ শব্দ ঘিরে বিতর্ক, মুখ খুলল বাবুনগরীর দপ্তর

‘সে তো আমার সন্তানের মতো প্রিয়’: মামুনুল প্রসঙ্গে বাবুনগরী

‘কুত্তার বাচ্চা’ শব্দ ঘিরে বিতর্ক, মুখ খুলল বাবুনগরীর দপ্তর
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬

শব্দটি কানে এলে খটকা লাগাই স্বাভাবিক। ‘কুত্তার বাচ্চা’ শুনলে বেশির ভাগ মানুষ একে গালি হিসেবেই বোঝেন।

তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শব্দটির অর্থ সব সময় এক নয় বলে দাবি করা হয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে। তাঁর ঘনিষ্ঠজনের ভাষ্য, কখনো এটি নিছক কথার বুলি, কখনো স্নেহের প্রকাশ।

মাওলানা মামুনুল হককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা সামনে এসেছে।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। সেখানে তিনি দাবি করেন, বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে বিভ্রান্তিকর প্রচার চলছে।

পোস্টে বলা হয়, ছড়িয়ে পড়া বক্তব্যটি বাবুনগরীকে শোনানো হয়েছিল। শুনে তিনি বলেন, ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’

আব্দুল খালেকের দাবি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় শব্দটি সব ক্ষেত্রে গালি অর্থে ব্যবহৃত হয় না। বিশেষ প্রেক্ষাপটে এটি কথার বুলি, এমনকি স্নেহের ভাষাও। সন্তানকে আদর করতেও কেউ কেউ এমন শব্দ ব্যবহার করেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, বাবুনগরী মামুনুল হককে উদ্দেশ্য করে শব্দটি বলেননি। কথাটি বলার সময় তাঁর নামও উচ্চারণ করেননি।

আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার করা অনুচিত বলেও মন্তব্য করা হয়েছে পোস্টে।

একই সঙ্গে বিষয়টি নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও