খুঁজুন
, ,
বুধবার, ১১ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু

মিরসরাইয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ২৩:১২

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সায়মুন হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মহাসড়কের ঢাকামুখী অংশের মিরসরাই থানা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মুন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে মিরসরাই থানা সংলগ্ন ঢাকামুখী অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সায়মুন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক সায়মুনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও