সামাজিক অবক্ষয় রোধে শিক্ষিতদের রাজনীতিতে আসার তাগিদ

সমাজের অবক্ষয় রোধ এবং জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষিত ও এলিট শ্রেণিকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রাজনীতি বিশ্লেষক রেদোয়ান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের মিরসরাইয়ে স্থানীয় পত্রিকা ‘চলমান মিরসরাই’ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী, উদ্যোক্তা, লেখক ও কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় দেশের বিদ্যমান সামাজিক অবক্ষয়, নৈতিক স্খলন এবং সমাজ পরিবর্তনে সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা জানান, শিক্ষিত ও সামর্থ্যবান মানুষেরা রাজনীতি থেকে দূরে থাকলে নীতিনির্ধারণে তাঁদের মেধা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটে না।
রাজনীতিকে কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্র হিসেবে বিবেচনার ওপরও জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চলমান মিরসরাইয়ের সহযোগী সম্পাদক ফিরোজ মাহমুদ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।
সভায় আরও বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক সিরাজী এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক শেখ ফরিদ।
এ ছাড়া মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদার, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, চলমান মিরসরাইয়ের নির্বাহী সম্পাদক রাজু কুমার দে ও মিরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।
আলোচনায় আরও অংশ নেন প্রকৌশলী জে.এ চৌধুরী তপু, রহিম উদ্দিন, জাহেদ হোসেন ও আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরফু উদ্দিন, মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসাইন সবুজ, শিক্ষক সাইফুদ্দীন মীর শাহীন, প্রকৌশলী জাবেদ চৌধুরী, সংগঠক গোলাম মুর্তজা এবং সরওয়ার উদ্দিন।
সভায় দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক কালবেলার মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, ডিবিসি নিউজের মিরসরাই প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকিব এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও অর্থ সম্পাদক জাবেদ হোসাইন উপস্থিত ছিলেন।
পাশাপাশি চলমান মিরসরাইয়ের বার্তা সম্পাদক আজমল হোসেন, অনলাইন সম্পাদক সাফায়েত মেহেদী ও প্রধান প্রতিবেদক শিহাব উদ্দিন শিবলুও সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান অতিথি রেদোয়ান চৌধুরী ২৫ বছরেরও বেশি সময় ধরে দেশে ও প্রবাসে সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতে কাজ করছেন।
তিনি ফ্রেডি ম্যাক, সিটিগ্রুপ এবং ব্যাংক অফ আমেরিকার মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে সাংগঠনিক সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে তিনি ইউডিওন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করছেন।





আপনার মতামত লিখুন