খুঁজুন
, ,
মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে যুবলীগ নেতা বাহার গ্রেপ্তার

মিরসরাইয়ে যুবলীগ নেতা বাহার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ২২:৩০

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (একাংশ) নুর উদ্দিন বাহারকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবলীগ নেতা নুর উদ্দিন বাহারের বিরুদ্ধে মিরসরাই থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে এসব মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন বলে ওসি উল্লেখ করেন।

গ্রেপ্তারের পর বুধবারই তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও