খুঁজুন
, ,
শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

রাউজানে কুণ্ডেশ্বরী মেলায় লাখো মানুষের মিলনমেলা

রাউজানে কুণ্ডেশ্বরী মেলায় লাখো মানুষের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
রাউজান · ১৮ নভেম্বর ২০২৬, ২২:৩৯

চট্টগ্রামের রাউজানে দানবীর শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহের হাতে সূচিত ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে ৮০তম বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই পূজা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক দুলাল কান্তি দে জানান, প্রায় ৮০ বছর আগে শহীদ অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের এই পূজার সূচনা করেছিলেন।

তাঁর মৃত্যুর পর ছেলে প্রয়াত চিত্ত রঞ্জন সিংহ, প্রয়াত সত্য রঞ্জন সিংহ ও প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহের তত্ত্বাবধানে এই ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছিল বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ এবং প্রখ্যাত সংগীতশিল্পী চন্দন সিংহসহ পরিবারের অন্য সদস্যরা এই ঐতিহ্য ধরে রেখেছেন।

বুধবার পূজার বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত, শ্রীমতি নমিতা সিংহসহ কুণ্ডেশ্বরী পরিবারের সদস্যরা।

এর আগে সকালে বাল্যভোগ নিবেদনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ এবং দুপুর ১২টায় ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা থেকে শুরু হওয়া মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম একটানা বিকেল ৩টা পর্যন্ত চলে।

ধর্মীয় এই আনুষ্ঠানিকতার পাশাপাশি কুণ্ডেশ্বরী মহাবিদ্যালয় মাঠে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসে।

মেলা প্রাঙ্গণে হস্তশিল্প ও নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা সাজানো হয় এবং বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মেলা মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন: রাউজানে ফেসবুক পোস্টের জেরে ছুরিকাঘাত, মিলল অস্ত্রভান্ডার

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও