‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি; দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তরের মৌজা পরিবর্তন করে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হেঁয়াকো বাজারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। এতে উপজেলার সব এলাকার মানুষের জন্য প্রশাসনিক সেবা পাওয়া সহজ হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।
বক্তারা আরও বলেন, সরকার চাইলে অনেক কিছুই সম্ভব। ইতিমধ্যে দুটি উপজেলায় সদর দপ্তরের মৌজা পরিবর্তন করা হয়েছে। একইভাবে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের মৌজাও পরিবর্তনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী পিটু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী হেলাল মুহাম্মদ নূরী, ইউছুপ আলম মাসুদ, একরামুল হক বাবুল, নুরুল আমীন, আবুল খায়ের, আবুল হাশেম, হাসান শামসুদ্দিন, মোজাম্মেল হায়দার বাবু, রবিউল হাসান তানজিম, জসিম উদ্দিন, শফিউল আলম, সেলিম মজুমদার, নুরুল আলম ও শেখ জাহিদ।
আরও পড়ুন: ফটিকছড়িতে পাহাড় কেটে বনে সড়ক, প্রশাসন নীরব





আপনার মতামত লিখুন