খুঁজুন
, ,
সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬
সারাদেশ

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
উখিয়া · ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫৬

কক্সবাজারের রামুতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার এলাকায় এই মিছিল বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে এই মিছিলের দৃশ্য দেখা যায়।

মিছিলটিতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে নেতৃত্ব দিতে দেখা গেছে বলে জানা যায়।

মিছিলের সামনের সারিতে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শন করেন নেতা-কর্মীরা।

ভিডিওতে তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাঈদি (২৫) এবং দয়াল শর্মার ছেলে দুর্জয় শর্মা (১৮)।

এ ছাড়া আটক হয়েছেন দৌছড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে মো. রিদুয়ান (১৮) এবং একই গ্রামের মোহাম্মদ আলম ও কামরুনেছার ছেলে মো. রিদুয়ান প্রকাশ মুন্না (২৫)।

আটকের পর ওই চারজনকে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ বিষয়ে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই এবং জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও