খুঁজুন
, ,
সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬
সারাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে চমেক হাসপাতালে দুই ভাইয়ের মৃত্যু

১২ ঘণ্টার ব্যবধানে চমেক হাসপাতালে দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৪

পাঞ্জাবি ইস্ত্রি করার পর পাতিলে রাখা আগুন থেকে অসাবধানতাবশত সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় দগ্ধ হওয়ার পর ১২ ঘণ্টার ব্যবধানে ওই দুই ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত দুই ভাই হলো ওমর ফারুক (১৪) এবং মোহাম্মদ আবদুল্লাহ (১৬)।

তারা চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের করাইয়া ঘোনা এলাকার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ফজল কাদেরের ছেলে।

ওই দুই কিশোর চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত রোববার (১৫ নভেম্বর) রাতে ঘুমানোর আগে এক ছেলের পাঞ্জাবি ইস্ত্রি করে পাতিলে রাখা আগুন থেকে মাওলানা ফজল কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাত সাড়ে ১২টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা তাঁর দুই ছেলে কিছু বুঝে ওঠার আগেই আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

পরে পরিবারের সদস্য এবং আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।

তবে ততক্ষণে আগুনে বাড়ির সামনের অংশের বারান্দা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এরপর দগ্ধ দুই ভাইকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়।

এর ঠিক ১২ ঘণ্টা পর একই দিন রাত ৯টার দিকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহও মারা যান।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও