খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

এমপি নুসরাতের বাড়িতে আগুন, লোহাগাড়ায় মশাল মিছিল

এমপি নুসরাতের বাড়িতে আগুন, লোহাগাড়ায় মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ২৩:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন থেকে উপজেলা এনসিপির উদ্যোগে এই মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় মশাল হাতে নেতাকর্মীদের স্লোগানে এলাকার সড়ক মুখর হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মামুন।

এ ছাড়া দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর মিছিলে অংশ নেন।

সদস্যসচিব ডি এম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ডি এইচ সাবিত এবং দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

মিছিলটি বটতলী মোটর স্টেশন থেকে শুরু হয়ে লোহাগাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও