খুঁজুন
, ,
শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৫

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
মিরসরাই · ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৫২

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমাম হোসেন ওরফে ইমাম (২৩), মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৪৩), সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নুর মোস্তফা (৪৩), মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ওরফে সুখচাঁন (৬০) ও সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক আশারফ উদ্দিন তুহিন (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, রাতভর পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে চোরাই কাপড়ভর্তি কাভার্ড ভ্যান জব্দ, চালক গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও