সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাপানে জনসংখ্যা কমছে, অভিবাসী বাড়ছে

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

জাপানে নিজস্ব জনসংখ্যা কমলেও রেকর্ড সংখ্যক অভিবাসীর সংখ্যা বেড়েছে। এক যুগেরও বেশি সময় ধরে জাপানের জনসংখ্যা কমতে থাকলেও ২০২২ সালে কমেছে সবচেয়ে বেশি। বুধবার এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে জাপানিদের সংখ্যা কমেছে প্রায় ৮ লাখ। এই ৮ লাখ কমে এখন জাপানিদের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২৪ লাখ ২ হাজারে। এর আগে কখনো দেশটিতে এক বছরে, জাপানিদের সংখ্যা কমার ক্ষেত্রে এত বড় লাফ দেখা যায়নি। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত রেসিডেন্ট রেজিস্ট্রেশেনের ওপর ভিত্তি করে সংখ্যাটি বের করা হয়েছে।

রয়টার্স সূত্রে জানা যায়, জাপানে বর্তমানে বাস করছেন ১২ কোটি ৫৪ লাখ ১ হাজার জন। অর্থাৎ দেশটিতে বসবাসরত মোট নাগরিকের সংখ্যাও কমেছে। যা আগের বছরের তুলনায় ৫ লাখ ১১ হাজার কম।

এছাড়া এবারই প্রথমবারের মতো জাপানের ৪৭টি বিভাগের সবগুলোতে জনসংখ্যা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০৮ সালে জাপানে জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপরই কম জন্মহারের কারণে গত ১৪ বছর ধরে জনসংখ্যার হারও কমতে থাকে।

এক যুগ আগে থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নন-জাপানিজ ক্যাটাগরির তথ্য রাখা শুরু করে। এতে দেখা গেছে, গত বছরই দেশটিতে এক বছরের মধ্যে অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। জাপানে ২০২১ সালে যে পরিমাণ অভিবাসী ছিল সেটির তুলনায় ২০২২ সালে তা ১০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

জাপানে জনসংখ্যা কমছে, অভিবাসী বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৩, ১১:৩৭