সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জুলাইয়ে প্রবাসী আয় কমেছে, ২৮ দিনে এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ ডলার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চলতি জুলাই মাসের ২৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)। রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি জুলাই মাসে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন পাঠিয়েছিলেন ৭ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।

পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

এ হিসাবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সূচনা তুলনামূলক কম আয় দিয়েছে প্রবাসীরা।

প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার। আর দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

জুলাইয়ে প্রবাসী আয় কমেছে, ২৮ দিনে এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩, ১৩:২৭