সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে চারদিনের টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, মেয়রের বাসায়ও পানি

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চারদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। পানি ঢুকেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায়ও।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টির চতুর্থ দিনে শুক্রবার সকাল থেকে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করে। শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে আরও কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে নগরীর বেশ কিছু এলাকার সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বাসিন্দাদের।

চাকতাই-খাতুনগঞ্জের বিভিন্ন পণ্যের গুদামেও পানি ঢুকেছে। পাশাপাশি নগরীর বাকলিয়া মিয়াখান নগর, মাস্টারপোল, চকবাজার, ষোলশহর, হালিশহর, বহদ্দারহাট, কমার্স কলেজ সংলগ্ন এলাকা, ছোট পোল, বড় পোলসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন জানান, টানা বৃষ্টিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বহদ্দারহাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি নাথ জানান, শুক্রবার ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা ১ মিনিট থেকে জোয়ার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চট্টগ্রামে চারদিনের টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, মেয়রের বাসায়ও পানি

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৩, ১৪:০৯