সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান খান

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৫ আগস্ট তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে আদালতের রায়ের পর এবার সেদেশের নির্বাচন কমিশন (ইসিপি) পাঁচ বছরের জন্য তাকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

তোষাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ কথা জানায়। কমিশন তাকে সব ধরনের সরকারি দায়িত্ব গ্রহণে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে।

তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রুপি মূল্যমানের রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেয়ার অভিযোগ রয়েছে। তিনি বিদেশ সফরকালে বিদেশী মেজবানদের কাছ থেকে এসব উপহার পেয়েছিলেন। ওই রায়ের পর ইমরান খানকে গ্রেপ্তার করে অটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইমরানের আইন উপদেষ্টা নাইম হায়দার দাবি করেছেন, তার মক্কেলকে অটোক কারাগারে সি-শ্রেণিতে খুবই খারাপ অবস্থায় রাখা হয়েছে। তারা তাকে এ-শ্রেণি প্রদান করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন এবং তাকে অটোক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের প্রার্থনা করেছেন।

এই মামলায় খালাস দেয়ার জন্য ইমরানের আইনজীবীরা উচ্চতর আদালতে আপিলও করেছেন। তারা এই রায়কে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। আজ বুধবার ইসলামাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

পাঁচ বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান খান

নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট ২০২৩, ১৪:২৮