সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

সারাদেশে ডেঙ্গু রোগী বৃদ্ধি, স্যালাইনের ঘাটতি

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

সারাদেশে হঠাৎ করে দশগুণ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে। শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে। মাস শেষে এই সংখ্যা প্রায় ১২ লাখে গিয়ে দাঁড়ায়। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এত স্যালাইন উৎপাদন করতে পারছে না।

এই সমস্যা সমাধানে দুই দিন আগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পানি জমে মশা বৃদ্ধি পাচ্ছে। তবে আশা করছি আগামীতে মশা ও ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত স্প্রে করার ওপর জোর দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক রেহেনা আক্তার, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

সারাদেশে ডেঙ্গু রোগী বৃদ্ধি, স্যালাইনের ঘাটতি

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৩, ১৫:২৯