সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে সরকার। বুধবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে জাহাজ ভাঙ্গা শিল্পের পরিবেশসম্মত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সম্প্রতি হংকং কনভেনশন অনুমোদন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, টেকসই জাহাজ ভাঙা শিল্প গড়ে তুলতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৮ এবং বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিধি, ২০১১ প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে ৪টি শিপইয়ার্ড গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়েছে এবং আরও এক ডজনের বেশি শিপইয়ার্ড গ্রিন শিপইয়ার্ডে পরিণত হওয়ার প্রক্রিয়াধীন আছে।

পরিবেশমন্ত্রী বলেন, জাহাজ ভাঙা শিল্পের অর্থনৈতিক অবদানের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিবেশগত ঝুঁকি দূর করে শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। টেকসই ও পরিবেশবান্ধব অর্থনৈতিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি জোর দেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের বক্তব্য রাখেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ইসিসি) মাসুদ ইকবাল মো. শামীম এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী যথাক্রমে বাংলাদেশে জাহাজ ভাঙ্গার পরিবেশ ব্যবস্থাপনা এবং জাহাজ ভাঙার কার্যক্রমের বর্তমান অনুশীলন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৩, ১২:২৯