সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তির রায়

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৫০ জনের পরিবর্তে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ২৪ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় প্রদান করেন। রায়ে বলা হয়, রূপান্তরিত পদ্ধতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি ৫০ থেকে বাড়িয়ে ৭৫ করা হয়েছে। এর বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

উল্লেখ্য, এর আগে ১৩ এপ্রিল দেশের কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে মতামত দিয়েছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এছাড়াও, রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫০ জনের অধিক ভর্তিকৃত প্রতি শিক্ষার্থীর জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ জরিমানার ৮০ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিল এবং ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারে দিতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তির রায়

নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৩, ১০:০৭