সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী পলাতক

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্বামীর ছুরিকাঘাতে আদিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর কামাল পলাতক রয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর-২৫ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আদিয়া খাতুন ওই শিবিরের বাসিন্দা সমছু আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবিরে নূর কামালের একটি চায়ের দোকান রয়েছে। সকাল ৯টার দিকে দোকান থেকে ঘরে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূর কামাল তার স্ত্রী আদিয়ার পেটে ছুরিকাঘাত করেন।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় আদিয়াকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরে আইআরসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৩, ১১:৩৭