সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বিশ্বে করোনা সংক্রমণে উদ্বেগজনক বৃদ্ধি, মৃত্যু কমলেও ঝুঁকি এখনও বিদ্যমান

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। গত চার সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ১৪ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও মৃত্যুর হার ৪৮ শতাংশ কমেছে, তবুও এই সময়ে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা তাস।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশ্বের ১০৩টি দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্য (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুর (১৮ হাজার ১২৫)।

এই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন)। এরপর রয়েছে রাশিয়া (১৬৬), ইতালি (১৬৫), অস্ট্রেলিয়া (১৪৮) এবং ফিলিপাইন (১৩৬)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে এখনও বড় ধরনের হুমকি হিসেবে সতর্ক করে দিয়েছে। সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল। ২০২০ সালের ১১ মার্চ সংস্থাটি করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বিশ্বে করোনা সংক্রমণে উদ্বেগজনক বৃদ্ধি, মৃত্যু কমলেও ঝুঁকি এখনও বিদ্যমান

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৩, ০৮:২১