সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, চারজনের বিরুদ্ধে মামলা

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর এবং ১৩ অক্টোবর পুটিবিলা নতুন পাড়া কেইচ্ছার জুরা এবং বড়ুয়া পাড়া নাগকাটার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও পরবর্তীতে জড়িতদের শনাক্ত করা হয়।

আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউপির সাতগড়িয়া পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুফ প্রকাশ গলা ফুলা ইউছুফ, একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবু মিয়ার ছেলে নুরুল আলম জিকু, জীবন মহুরী পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হাসান ও মৃত খুলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দুটি দায়ের করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৪, ১৫:২৭