সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বাঁশখালীতে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোমান চৌধুরী (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোমান চৌধুরী ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার।

জানা যায়, গত ৪ আগস্ট শেখেরখীল রাস্তার মাথা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের লোকজন। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।

এ ঘটনায় মোহাম্মদ বেলাল উদ্দিন নামের একজন বাদী হয়ে গত ৭ অক্টোবর মামলা দায়ের করেন। ওই মামলায় নোমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার নোমান চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে তার রিমান্ডের আবেদন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

বাঁশখালীতে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৪, ১৮:৪৬