সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হাটহাজারীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. আব্দুস সালাম (৪৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার কাচারি সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সালাম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার মৃত ডা. শামসুল আলমের পুত্র। তিনি ওই ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মারধর, জোরপূর্বক জায়গাজমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দুর্নীতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

এসব অভিযোগের প্রেক্ষিতে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে।

হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

হাটহাজারীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৪, ১৮:৫৯