সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

শাকিব খানের ‘দরদ’ মুক্তি পেলো দেশের ৮৩টি হলে

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি শুক্রবার (১৫ নভেম্বর) থেকে দেশের ৮৩টি হলে মুক্তি পেয়েছে। একইসাথে ছবিটি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে।

ছবিটির প্রযোজক ও পরিচালক অনন্য মামুন জানান, ‘দরদ’ একটি রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবিটির গান ও ট্রেলার ইতিমধ্যে অনলাইনে প্রশংসিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।”

‘দরদ’ মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স–এ ছাড়া হয় অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেঙের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’–এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে।

শাকিব–সোনাল ছাড়াও এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

শাকিব খানের ‘দরদ’ মুক্তি পেলো দেশের ৮৩টি হলে

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৪, ১০:১৯