সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

চবি’র ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, রমজানের কারণে সময়সূচিতে পরিবর্তন

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে ২২ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন করে বি-২ নামে একটি উপ-ইউনিট চালু করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য বিভাগ থাকবে।

চবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমাদের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে রাখা হয়েছিল, এবার তা কমিয়ে ৩ করেছি।”

তিনি আরও বলেন, “অনেক সময় দেখা যায় বি ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া অনেকেই আরবি পড়তে জানেন না। ফলে মাইগ্রেশন বা অন্য কোনোভাবে সাবজেক্ট পাল্টাতে গিয়ে বেকায়দায় পড়ে যান। এ জন্য তাদের কথা বিবেচনা করে বি-২ নামে নতুন এই ইউনিট করা হয়েছে।”

“আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। এখন শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে।”

পরীক্ষার সূচি:

* ১ মার্চ: ‘এ’ ইউনিট (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ)
* ৮ মার্চ: ‘বি’ ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ)
* ১৫ মার্চ: ‘সি’ ইউনিট (ব্যবসা প্রশাসন অনুষদ)
* ২২ মার্চ: ‘ডি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)

‘বি-১’ উপ-ইউনিট (চারুকলা, নাট্যকলা ও সংগীত), ‘বি-২’ উপ-ইউনিট (ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য) ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

আসন সংখ্যা:

* ‘এ’ ইউনিট: ১,২১৫টি
* ‘বি’ ইউনিট: ১,২২১টি
* ‘বি-১’ উপ-ইউনিট: ১২৫টি
* ‘সি’ ইউনিট: ৬৪০টি
* ‘ডি’ ইউনিট: ৯৫৮টি
* ‘ডি-১’ উপ-ইউনিট: ৩০টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

চবি’র ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, রমজানের কারণে সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৮