সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝলক

👤
নিজস্ব প্রতিবেদক
0 Shares
f

বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং-২০২৫ এ জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিজ্ঞানে মানসম্পন্ন যৌথ গবেষণার জন্য বিশ্বে ৩০১তম স্থান এবং দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে চবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে টাইমস ইন্টার ডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৫ প্রকাশিত হয়। বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের মোট ৭৫০টি বিশ্ববিদ্যালয় এ র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে স্বাস্থ্য, চিকিৎসা, জীববিজ্ঞান, সমুদ্র, পরিবেশ ও জীবপ্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণায়, আন্তর্জাতিক যৌথ প্রকাশনা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজের পরিধির মাপকাঠিতে।

এই র‍্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রকাশিত গবেষণা পত্রের সংখ্যা, গুণগত মান, দেশে ও বিদেশে কয়টি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা হয়েছে, চলমান বিভিন্ন প্রকল্প, গবেষণার গণমাধ্যমে প্রচার, স্থানীয় ও যৌথ বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ এবং শিক্ষকদের গবেষণা পত্র প্রকাশের হারের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়।

এবারের বৈশ্বিক র‍্যাংকিংয়ে শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর।

উল্লেখ্য, ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে। টাইমস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ এ বিশ্বে ১২০১তম, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে টাইমস ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ১০০১তম ও দেশে ৫ম, কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে এশিয়াতে ৬৪১তম স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, “আমি মনে করি আমাদের তথ্য উপাত্তগুলো এতদিন সঠিকভাবে তুলে ধরা হয়নি। এখনো সব বিভাগের শিক্ষকরা তাদের গবেষণা, নিজেদের প্রোফাইল আমাদের ওয়েবসাইটে দেননি। এ বিষয়ে প্রতিনিয়ত আমরা শিক্ষকদের কাছে যাচ্ছি। ঠিকভাবে আমাদের কার্যক্রমগুলো উপস্থাপন করা গেলে আশাকরি র‍্যাংকিং আরও এগিয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

পাঠকপ্রিয়

যোগাযোগ: সুপ্রিম মার্কেট, ৩য় তলা , ৩২, এন এ চৌধুরী রোড,  আন্দরকিল্লা , চট্টগ্রাম।
ইমেইল : news@banglarpatrika.com
মোবাইল: ০১৭১১-৮৩০৮৭৩

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝলক

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪, ০৯:০০